Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার ডোমজুড়ে ট্রেলারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Loading... রাজ্য
হাওড়ার ডোমজুড়ে ট্রেলারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
#Howrah #Domjur #Accident #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার ডোমজুড়ের জালান কমপ্লেক্সের কাছে ঘটলো দুর্ঘটনা। ট্রেলারের ধাক্কায় ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৬ নম্বর জাতীয় সড়কের ডোমজুড়ের জালান কমপ্লেক্সের সামনে এই পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। সূত্রের খবর, ধুলাগোড়ের দিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা পর পর তিনটি ট্রাকে প্রথমে ধাক্কা মারে। এরপর সেখান থেকে পালানোর সময় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। 
{link}
ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। তবে আপাতত সেই যানজট আর নেই। পুলিশ তদন্ত চালাচ্ছে এই ঘটনা কি ভাবে ঘটল তা নিয়ে। স্থানীয়েরা বলেন যে সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। ট্রেলারের চালক পালাতে গিয়ে রাস্তা পার হওয়া সেই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। আটক করা হয়েছে ঘাতক ট্রেলারের চালককে।

সর্বশেষ আপডেট: