আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কার্যত উত্তপ্ত বাংলার রাজনীতি , একদিকে যখন দলবদলের লড়াইয়ের সঙ্গে ঘর ভাঙন জড়িয়ে পড়েছে অন্যদিকে বাকযুদ্ধ অব্যাহত রাজনৈতিক দলগুলির মধ্যে ।আজ বিজেপিতে যোগদান পর্বে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন বিজেপি কারোর উপর হামলা করে না। বিজেপির অত বড় শক্তি নেই তৃণমূলের ওপর হামলা করার।
পাশাপাশি তিনি জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে ঘোষণা করেছেন অনেক যুবক যুবতীদের চাকরি দেওয়া হয়েছে তাহলে তিনি প্রমাণ করুক কোথায় কাদের চাকরি দেওয়া হয়েছে। সেই তথ্য ওয়েবসাইটে দেওয়া হোক। আজকে দিলীপ ঘোষের হাত ধরে অনেক মানুষ বিজেপিতে অংশগ্রহণ করলেন।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ ভুমিকায় এগিয়ে চলেছে , একদিকে যেমন দলের শক্তি বৃদ্ধি হচ্ছে রোজ তেমনি বাড়ছে জয়ের আত্মবিশ্বাস।
