Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah News: কর্মীদের মারধরের ঘটনার ৪৮ ঘন্টা পরেও অধরা অভিযুক্ত! হাওড়া থানার সামনে বিক্ষোভ DYFI -এর

Loading... রাজ্য
Howrah News: কর্মীদের মারধরের ঘটনার ৪৮ ঘন্টা পরেও অধরা অভিযুক্ত! হাওড়া থানার সামনে বিক্ষোভ DYFI -এর
#Howrah #Howrah Police Station #Howrah PS #CPIM #DYFI Protest #Howrah DYFI Protest #সংবাদ #হাওড়া খবর #হাওড়া #ডিওআই বিক্ষোভ #সিপিআইএম

হাওড়া: চায়ের দোকানে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে হয়েছিল তিব্র হাতাহাতি। পরবর্তীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ডিওয়াইএফআইয়ের এক মহিলা কর্মী-সহ কয়েকজন কর্মীদের ব্যাপক মারধর করেছে বলেও অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল সেই ঘটনার ভিডিও। ঘটনার পর অভিযোগ দায়ের করা হলেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। প্রতিবাদে এবার পথে নামল বামেরা। গ্রেফতারী না হওয়ার অভিযোগ তুলে শনিবার বিকেলে ডিওয়াইএফআইয়ের তরফে হাওড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। থানার সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

{link}

হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের নেতৃত্বের অভিযোগ, ঘটনার পর তাদের তরফে বৃহস্পতিবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হাওড়া থানায় এফ আই আর করা হয়েছিল। তারপর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু, অভিযুক্তের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদেই এদিন ডিওয়াইএফআই কর্মীদের তরফে হাওড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে।

সর্বশেষ আপডেট: