নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ায় ফের উদ্ধার শিশুকন্যার মৃতদেহ। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর এলাকায় ড্রেন থেকে উদ্ধার সদ্যোজাত এক শিশু কন্যার দেহ। ঘটনাটিকে কেন্দ্রে করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার শিবপুর এলাকাজুড়ে। স্থনীয় সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে কাউস ঘাট রোডের একটি ড্রেনের মধ্যে মৃত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায় ওই শিশুকন্যার দেহ। স্থানীয়দের মধ্যে কয়েকজন এই দৃশ্য দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
{link}
হাওড়ায় সদ্যজাত শিশুত দেহ উদ্ধারের নিয়মিত সংবাদ বাস্তবিকভাবেই চিন্তায় ফেলেছে প্রশাসন কে। কয়েকদিন আগেই উলুবেড়িয়ার একটি ভ্যাট থেকে একাধিক সদ্যজাত শিশুর মৃতদেহ ও ভ্রূণ উদ্ধার হয়েছিল। যে ঘটনাটির সংবাদে শিউরে উঠেছিল সমাজ। প্রতিবাদ করা হয়েছিল স্থানীয়দের দ্বারা। সেই ঘটনার কয়েকদিন পার হতে না হতেই ফের আবারও এক সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনা প্রকাশ্যে। এবার হাওড়ার শিবপুরের। বিশেষ করে হাওড়ার এহেন নৃশংস কর্মকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে মানবিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কবে থামবে এহেন অনৈতিক ও অমানুষিক কাজকর্ম, প্রশ্ন উঠছে সভ্য সমাজে।
