নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এক হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জ এলাকায়। বুধবার সকালে হঠাতই স্থানীয়েরা প্রথম এই দৃশ্য দেখতে পায়। মা হাতিটি দীর্ঘক্ষন সন্তানের মৃতদেহ আগলে রাখএ। পরে বড়োজোড়া রেঞ্জের গোঁসাইপুর এলাকায় হস্তিশাবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উচ্চ পদস্থ বনাধিকারিক ও বন কর্মীরা। বেশ কিছুক্ষন পর তারা ওই হস্তিশাবক কে উদ্ধার করে নিয়ে যায়।
{link}
স্থানীয় ও বনদপ্তর সূত্রে খবর, ঐ এলাকায় এই মুহূর্তে কয়েকটি শাবক সহ ৪২ টি হাতির একটি দল রয়েছে। তাদের মধ্যেই এদিন একটি হস্তিশাবকটিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মা হাতিটি দীর্ঘক্ষণ শাবকের মৃতদেহ ঘিরে রাখে। পরে কোনভাবে তাকে সরিয়ে হস্তিশাবকটির মৃতদেহ উদ্ধার করে বেলিয়াতোড় ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া যায়। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। কিভাবে হস্তিশাবকটির মৃত্যু হল তাই নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা। সেই বিষয়টি স্পষ্ট হবে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের মুখ্য বনপাল এস.কুণাল ডাইভাল। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অনুমান বৈদ্যুতিক শর্ট শার্কিটেই হস্তি শাবকটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। তবে এই মুহূর্তে ঐ এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
.jpeg)
