Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নামখানায় পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, তদন্তে পুলিশ

Loading... রাজ্য
নামখানায় পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, তদন্তে পুলিশ
#news #Namkhana #death #Dead body #South 24 Paragana #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃত এই বৃদ্ধর নাম দ্বিগবিজয় বেরা, বয়স আনুমানিক ৭৩ বছর। শনিবার সকালে নামখানার কুমোর পাড়া এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ দৃশ্য দেখে স্থানীয়দের তরফ থেকে খবর দেওয়া হয় নামখানা থানায়। ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। সকাল থেকেই মৃতদেহটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবেই আত্মহত্যা বলেই ধারনা করছে পুলিশ।

{link}

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যাক্তির বাড়ি নামখানার দেবনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার দিন মৃত ওই বৃদ্ধর সঙ্গে তার স্ত্রীর কোন বিষয় নিয়ে বাড়িতে বচসা হয়। তখনই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। তারপরেই শুক্রবার সকাল থেকে ওই বৃদ্ধর কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায় পরিবার সূত্রে। পরিবারের পক্ষ থেকে দীর্ঘ খোঁজাখুঁজি করা হলেও বৃদ্ধর  কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে তাদেরই এক প্রতিবেশী পুকুরে দেহ ভাসতে দেখেন। মৃত্যুর খবরে শোকের ছায়া বৃদ্ধের পরিবারে। 

সর্বশেষ আপডেট: