Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গোবরডাঙায় নিজের ঘরের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ, তদন্তে পুলিশ

Loading... রাজ্য
গোবরডাঙায় নিজের ঘরের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ, তদন্তে পুলিশ
#news #death #crime #North 24 Paragana #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: তিনদিন আগে থেকেই ঘর থেকে মিলছিল না কোনরকম সাড়া। কাজের লোক এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে গেছেন বেশ কয়েকবার। শেষে পরিবারের কাছে খবর যাওয়ার পর এসে ভাঙা হয় দরজা। দরজা ভাঙার পর নিজের ঘর থেকেই বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতার নাম পুষ্প আচার্য। বয়স আনুমানিক ৬০ বছর। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার গোবরডাঙা এলাকায়। শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্তের দাবি তুলে খুনের অভিযোগ দায়ের থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দ্যেশ্যে পাঠানো হয়েছে।

{link}
স্থানীয়দের সূত্রে খবর, ২৪ তারিখ তাকে শেষ দেখা গিয়েছিল। তিনি একাই ওই ঘরে থাকতেন। তার ঘর লাগোয়া ঘরে পরিবারের অন্যান্য সদস্যরা থাকতেন। এহেন মৃত্যু নক্কারজনক বলেই জানাচ্ছেন স্থানীয়েরা। ঘরের অবস্থা লণ্ডভণ্ড হওয়ার আরও জোরদার হয়েছে খুনের সন্দেহ। এখন পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে তাই দেখার বিষয়। 

সর্বশেষ আপডেট:
Connection Problem: SQLSTATE[HY000] [1203] User u937603675_stimesadmin already has more than 'max_user_connections' active connections