পিকনিক করতে এসে অতিরিক্ত মদ্যপান করার ফলে অস্বাভাবিকভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার নবদ্বীপ থানার ঢাকা কলোনি চত্বরে। মৃত যুবকের নাম বাপন ঘোষ,বয়স ৩২ বছর। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এবিষয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সুত্রে খবর,গতকাল সকালে ওই ব্যাক্তি পিকনিক করতে এসেছিলেন বন্ধুদের সাথে। সকাল থেকেই চলছিল পিকনিক, বসেছিল মদের আসর। পিকনিক করার পর ওই স্থানেই বাপনের দেহ পড়ে থাকতে দেখা যায়। ওই ভাবে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দেহ কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বাপনকে মৃত ঘোষণা করেন। মৃতুর কারণ জানার জন্য,শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় মৃত দেহ। এখনও পর্যন্ত ময়নাতদন্তের কোন ফলাফল জানা সম্ভব হয়নি।
স্থানীয় সুত্রে খবর, ওই এলাকাতে প্রায়সই মদের আসর বসতে দেখা যায়। কেউ বাঁধা দিতে গেলে তাকে অকথ্য গালিগালাজের সম্মুখীন হতে হত। গতকালও সকালে রোজের মতো পিকনিকে বসেছিল মদের আসর। পিকনিক শেষে সবাই চলেগেলও অস্বাভাবিকভাবে পরে থাকতে দেখা যায় ওই ব্যাক্তিটিকে। নবদ্বীপ থানার পুলিশ ব্যপারটি তলিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষাতে রয়েছে পুলিশ।
