Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গুজরাটে ব্রিজ ভেঙে মৃত্যু পূর্বস্থলীর এক যুবকের, শোকের ছায়া পরিবারে

Loading... রাজ্য
গুজরাটে ব্রিজ ভেঙে মৃত্যু পূর্বস্থলীর এক যুবকের, শোকের ছায়া পরিবারে
#news #Gujrat #Death #East Burdwan #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: গুজরাটে ব্রিজ ভেঙে মৃত্যু পূর্বস্থলী দু নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার এক যুবকের। মৃত যুবকের নাম হাবিবুল শেখ। রবিবার গভীর রাতে সেই খবর পৌঁছায় পূর্বস্থলীর কেশববাটির বাড়িতে। খবর আসার পরেই নেমে আসে শোকের ছায়া। গুজরাটে হাবিবুল কর্মসূত্রে যে কাকার সাথে থাকতেন, তিনিই গতকাল ফোন করে এই মর্মান্তিক ঘটনার কথা পরিবারকে জানান।  

{link}
সোমবার সকাল থেকেই মৃত ওই যুবকের বাড়ির সামনে বহু লোক ভিড় করেন। স্থানীয় সূত্রে খবর মাস দশেক আগে তার এক কাকার কাছে সোনার কাজের জন্য কর্মসূত্রে গুজরাট গিয়েছিল হাবিবুল। গতকাল বিকেলে সে ওই ব্রিজের উপর বেড়াতে যায়। তখনই ঘটে বিপত্তি। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর গতকাল রাতেই তাঁর দেহ উদ্ধার হয়। সোমবার সকালে মৃতের বাবা মহিবুল শেখ তিনি জানান ছেলে সোনার কাজের জন্য গিয়েছিল, সেখানেই থাকত, গতকাল গভীর রাতে খবর পাই। সন্তান হারিয়ে কার্যত দিশেহারা পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। 

সর্বশেষ আপডেট: