Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কিছু কষ্ট না বলাই থেকে যায়...

Loading... রাজ্য
কিছু কষ্ট না বলাই থেকে যায়...
#Deer #Deer Dead Body recued #Forest #West Midnapur #Animals #News #West Bengal #India

সোমাবার সকালে উদ্ধার এক হরিনের মৃতদেহ। পশ্চিম মেদনীপুরের গোয়ালতোড়ের পূর্ব মাইলিসায় গ্রামে উদ্ধার হয়েছে মৃতদেহটি। মৃতদেহ ঘিরে বিপুল চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় এলাকায়। সকালে উঠে প্রথমে একটি যুবক নদীর পাড়ে সেই হরিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকার মানুষজন বনদপ্তরে খবর দেয়। পরে দিলে বনদপ্তরের কর্মীরা এসে মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। হরিনটির শরীরে বেশ কিছু স্থানে ক্ষতের চিহ্ন থাকায় স্থানীয়দের অনুমান কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে। যদিও বনদপ্তরের পক্ষ থেকে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি। 


স্থানীয় মানুষদের মতে এই স্থানে পাশের জঙ্গলে অনেক হরিন বসবাস করে। সেখান থেকেই একটি নদীর ধারে জল খেতে এসে মৃত্যু ঘটেছে। কুকুর বা সেই জাতীয় কোন প্রানীয় আঘাতেই মৃত্যু বলেও মতামত তাদের। 

সর্বশেষ আপডেট: