Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বিশেষ বিমানে দিল্লির পথে হাওড়ার পদত্যাগী বিধায়কেরা, যেতে পারেন রূদ্রনীল ঘোষও

Loading... রাজ্য
বিশেষ বিমানে দিল্লির পথে হাওড়ার পদত্যাগী বিধায়কেরা, যেতে পারেন রূদ্রনীল ঘোষও
#Delhi #Rajib Banerjee #Baishali Dalmia #Rathin Chakravarti #Lakhsmiratan Shukla #Rudranil Ghosh #BJP #Amit Shah #Politics #West Bengal #India

আসছে বিশেষ বিমান, আজ বিকেলে দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া এবং রথীন চক্রবর্তী। বিজেপি নেতা অমিত শাহের সাথে দেখা করে দিল্লিতেই পদ্মের শিবিরে যোগদান করতে চলেছেন বলে বিজেপি সূত্রের খবর। সদ্য দলত্যাগী উত্তর হাওড়ার প্রক্তন বিধায়ক লক্ষীরতন শুক্লা  লক্ষীরতন শুক্লা সহ বাম থেকে রাম ভায়া তৃনমূল অভিনেতা রূদ্রনীল ঘোষএরও এই একই বিমানে সওয়ারি হওয়ার সম্ভাবনা প্রবল। বিকেল চারটের সময় বিশেষ বিমানে দমদম বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেবেন তারা। যোগদান পর্ব হতে পারে সন্ধ্যা সাতটা নাগাৎ। আজ রাতেই ১১টায় ফের কলকাতায় ফিরবেন এই বঙ্গের এই রাজনৈতিক ব্যাক্তিত্বেরা। 


বিস্ফোরন কান্ডের ফলে হাওড়ায় রবিবারের জনসভায় আসছেন না অমিত শাহ। সেই কারনেই আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের পক্ষ থেকে যে সমস্ত বিধায়কদের গতকালের জনসভায় যোগদান করার কথা ছিল তাদেরকে দিল্লিতেই ডেকে নিয়ে আজই যোগদান পর্ব সেরে নিতে চাইছে বিজেপি বলে মতামত রাজনীতিবিদদের। এবং যাতে তারা রবিবারের সভায় অংশগ্রহন করতে পারেন তাই তারা ফিরেও আসছেন আজ রাতে। অপেক্ষা শুধু সময়ের? উত্তর পাওয়া যাবে আজ সন্ধার মধ্যেই।

 
 

সর্বশেষ আপডেট: