Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: হঠাৎ বঙ্গভবনে তল্লাশি শুরু দিল্লি পুলিশের! ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী

Loading... রাজ্য
Mamata Banerjee: হঠাৎ বঙ্গভবনে তল্লাশি শুরু দিল্লি পুলিশের! ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী
#Mamata Banerjee News #TMC #Trinamool Congress #Banga Bhawan #Delhi #Delhi Police #সংবাদ #রাজনীতি #তৃণমূল #বিজেপি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একেবারে এক কাপড়ে অভিষেককে সঙ্গে নিয়ে মমতা উপস্থিত হয়ে গেলেন অকুস্থলে। সোজা আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করে তিনি বলেন, “সকাল থেকে বঙ্গভবন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে ভর্তি করে দিল। ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। এটা দিল্লি পুলিশ করতে পারে না। ওদের এক্তিয়ার নেই। এসআইআরের জন্য মৃতদের পরিবারের লোকজন আমাদের সঙ্গে এসেছেন। তাঁরা এই অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে এখানে এসেছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি এগুলি দেখতে। আপনি বাংলায় আসলে রেড কার্পেট পেতে রাখি। আর আমরা দিল্লিতে আসলে কালো কার্পেট?” এরপরই অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি ‘এক কাপড়ে’ বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণের মধ্যে চাণক্যপুরীর বঙ্গভবনে পৌঁছন তিনি। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও হয় তাঁর।

{link}

  এরপর চাণক্যপুরীর বঙ্গভবনে থাকা এসআইআর ‘আতঙ্কে’ স্বজনহারা পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তিনি। কারও কোনও সমস্যা হচ্ছে কিনা, তার দেখভাল করেন। মমতার আশ্বাসবাণী, “চিন্তা করবেন না। আমি আছি।” সোম এবং মঙ্গলবার দু’দিনের নির্দিষ্ট কর্মসূচিতে কোনও পরিবর্তন হবে না বলেই সাফ জানান তিনি। কেউ কোনও অসহযোগিতার শিকার হলে তা সঙ্গে সঙ্গে তাঁকে জানানোর কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সোজা হেইলি রোডের বঙ্গভবনে যান মমতা। পুলিশের সঙ্গে মমতার ফের একপ্রস্থ বচসা শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে কি দেখাচ্ছেন, কীভাবে বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ তা দেখান।” সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘোরে সেদিকে। আর তা দেখে যেন কিছুটা পিছু হঠে দিল্লি পুলিশ।

সর্বশেষ আপডেট: