Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari : কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেফতারের দাবি

Loading... রাজ্য
Suvendu Adhikari : কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেফতারের দাবি
#News #Breaking News #Suvendu Adhikari #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। এক মাস রোজা রাখার পড়ে আজ সকলের সঙ্গে সকলের মিলন উৎসব। এই নিয়ে ইতিমধ্যে কলকাতায় পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে শান্তি বজায় রাখার অনুরোধ করে হয়েছে। আর সেই প্রসঙ্গেই মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। 'NIA-রে দিয়ে গ্রেফতার করা উচিত'। রামনবমীতে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে এবার খোদ কলকাতা পুলিশ কমিশনারকেই গ্রেফতার করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী! বাদ গেলেন না জাভেদ শামিম ও সুপ্রতীম সরকারও।

{link}

শুভেন্দু বলেন, 'উত্তেজনা তো ওরাই সৃষ্টি করছে। মনোজ ভার্মা, সুপ্রতীম সরকার, জাভেদ শামিম তিনজনকে আগে গ্রেফতার করা উচিত। কালকে যে ভাষায় প্রেস কনফারেন্স করেছে। জাভেদ শামিম হিন্দুদেরকে উসকানি দিচ্ছে। সাম্পদায়িক সম্প্রীতি নষ্ট করছে। যে তিনটে বেয়াদপ সাংবাদিক সম্মেলনে করেছে, ওদের আগে গ্রেফতার করা উচিত। NIA-রে দিয়ে গ্রেফতার করা উচিত'। আজ খুশির ঈদ। অর আগামী ৬ এপ্রিল রামনবমী। অশান্তি রুখতে তত্‍পর কলকাতা পুলিশ। গতকাল, শনিবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, 'স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। ওখানে কী কী করতে হবে, বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।

{link}

রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে হবে, তার জন্য যা যা পদক্ষেপ করা দরকার, তা নিশ্চয়ই করা হবে'। সঙ্গে হুঁশিয়ারি, 'যাঁরা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন, ওদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে'। তিনি আরও জানান, 'জনগণকে সংবেদনশীল ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনওরকম প্ররোচনায় যে পা না দেওয়া হয়। এই অনুষ্ঠানগুলি যেন আমরা ভালোভাবে পালন করতে পারি'। এদিন শুভেন্দু বলেন, শান্তিতে রামনবমী পালন হবে - এই বিশ্বাস আমরা করি। কিন্তু কেউ কেউ খোঁচা মারার চেষ্টা করবে বলে তাদের কাছে খবর আছে। আর তা যদি হয়, পরিনাম কিন্তু ভয়ঙ্কর হবে।

সর্বশেষ আপডেট: