Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সাপের কামড় খেয়েও সাপকে নিয়েই হাড়োয়ার হাসপাতালে হাজির যুবক

Loading... রাজ্য
সাপের কামড় খেয়েও সাপকে নিয়েই হাড়োয়ার হাসপাতালে হাজির যুবক
#snakebite #news #cobra #West Bengal #North 24 Parganas #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বিষাক্ত কেউটের কামড় খেয়েও সাপ ধরে সোজা হাসপাতালে পৌছালেন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায়। ওই এলাকারই বাসিন্দা প্রশান্ত মুন্ডাকে বাড়ি ফেরার পথে পায়ে একটা বিষাক্ত কেউটে কামড় দেয়। কিন্তু ভয় না পেয়ে দ্রুত একটি লাঠির সাহায্যে সাপটিকে ধরে ফেলে সে। এরপর প্রতিবেশী যুবকদেরকে সাথে নিয়ে ঐ সাপ সমতে সটান হাজির হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হতে শুরু করে ততক্ষণে। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা দ্রুততার সাথে চিকিৎসা শুরু করেন।
{link}
বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছে। সাপে কামড়ানোর পর ঐ বিষাক্ত কেউটেকে ধরে হাসপাতালে নিয়ে আসায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। প্রতিটি সাপের বিষ আলাদা হয় তাই আলাদা আলাদা চিকিৎসার প্রয়োজন। সাপে কামড়ানোর সঠিক চিকিৎসার জন্যই সাপটিকে ধরে এই দীর্ঘপথ অতিক্রম করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই জানান রোগীর পরিজনরা। তবে সাপটিকে তারা জিবিত আনেননি, সেটিকে মৃত অবস্থায় আনা হয়। তারা সাপটিকে ডাক্তারদের জন্য নিয়ে এসেছিলেন যাতে তাঁর প্রজাতি শনাক্ত করে সঠিক চিকিৎসা করা যায়। রোগী এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন তবে তিনি পুরোপুরি বিপদমুক্ত নন বলে জানানো হয়েছে পরিবারের তরফে।

 

সর্বশেষ আপডেট: