Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

লিলুয়ায় সাত সকালে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

Loading... রাজ্য
লিলুয়ায় সাত সকালে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
#news #Liluah #Fire #Howrah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার সকালে লিলুয়ার প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। ভোরবেলা হঠাতই কর্মীরা ঘুম থেকে উঠে কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। ১৫ নং বেলুড় রোডে অবস্থিত কারখানাটিতে প্লাস্টিজাত দ্রব্য তৈরি হয় বলেই সূত্রের খবর। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কর্মীরা খবর দেন দমকলে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। পরে পরিস্থিতি দেখে আরও দুটি ইঞ্জিন নিয়ে আসা হয়। দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয় দমকল বাহিনী। কীভাবে আগুন লাগলো তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে কারখানার সঙ্গেই গোডাউনে প্লাস্টিকের জিনিস বিপুল পরিমানে মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারন করে। ঘটনাটির কারনে বিপুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 

{link}
দমকল সূত্রে খবর, কি থেকে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে। আজ সকালে দুর্ঘটনার পর মালিক পক্ষ সামান্য কিছুক্ষনের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবার চলে যান। সেই কারনেই দমকলের সাথে মালিক পক্ষেরও কথা হয়ে ওঠেনি। কোনরকম অগ্নীনির্বাবন ব্যাবস্থা বা আপদকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য ব্যবস্থাপনা মজুত ছিল কি না, তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে দমকলের পক্ষ থেকে। 

সর্বশেষ আপডেট: