Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দিঘার সমুদ্রসৈকতে চান করতে এসে মৃত্যু যুবকের

Loading... রাজ্য
দিঘার সমুদ্রসৈকতে চান করতে এসে মৃত্যু যুবকের
#Digha #Tourist #Tourism #Tourist Spot #Tourist destination #Death #Accident #Young Boy #Sea #Sea Bath #West Bengal #India

দিঘার সমুদ্রসৈকতে চান করতে এসে মৃত্যু যুবকের। মৃতের নাম কত মুর্মু, বয়স ছিল ২৮ বছর। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কিয়ারচাঁদ এলাকার বাসিন্দা ছিলেন। চাষবাস করে জীবনযাপন করতেন করতেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। বুধবার ৪২ জনের একটি দলের সঙ্গে বেড়াতে এসেছিলেন দিঘায়। সঙ্গে তার ছোটভাইও ছিল। 


স্থানীয় সূত্রে খবর সাড়ে বারোটা নাগাদ আরও দুই বন্ধুর সঙ্গে নিউ দিঘার মেরিনাঘাটে স্নানে নামে সে। কত নামক ওই ব্যাক্তির মৃগী রোগ ছিল। সেই অসুস্থতার কারনেই সমুদ্রের জলে তলিয়ে গিয়ে তার জীবনাবসান বলে জানাচ্ছেন কতর বন্ধুরা। দুপুর দেড়টা নাগাত ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে সমুদ্রের জলে ভেসে ওঠে মৃতদেহ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক মুর্মুর পরিবারের লোকজনের মুখে। এসেছিলেন দিঘায় ঘুরতে ও আনন্দ করতে, সেখানেই যে তাকে প্রান হারাতে হবে তা কে জানত? 


 

সর্বশেষ আপডেট: