শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বহু মানুষের মতো সস্ত্রীক দিলীপ ঘোষকেও (Dilip Ghosh) আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছে রাজ্যের অনেক নেতা মন্ত্রীও।
{link}
তবে রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করতে দিলীপ ঘোষ দীঘা যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ তারিখ হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন, ৩০ এপ্রিল দুপুর ২টো ৩০ মিনিটে মন্দিরের উদ্বোধন হবে। ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে।
{link}
থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ওই দিন মন্দিরে সোনার ঝাঁটা দেবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ ২৭ এপ্রিল থেকে দিঘাতেই থাকবেন ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক মন্ত্রী।
