Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শেষ হাঁসি কার?

Loading... রাজ্য
শেষ হাঁসি কার?
#Dilip Ghosh #BJP #TMC #Politics #Election #Kolkata #West Bengal #India

টিএমসি এখন ভেন্টিলেশনে চলে গেছে , ডেথ সার্টিফিকেট শুধুমাত্র সময়ের অপেক্ষা ফের তৃনমূলকে কটাক্ষ করে মন্তব্য দিলীপ ঘোষের। আজ বালি মন্ডলে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পে আসেন তিনি। সেখানেই তিনি বলেন করোনা আবহে বাইরে বেরিয়ে লড়াই করতে হচ্ছে বাধ্য হয়ে। আসলে লড়াই টিএমসি ভাইরাসের সামনে যেখানে করোনা কিছুই নয়। করোনা ভ্যাকসিন কবে আসবে জানা নেই, করোনা কবে যাবে তাও জানা নেই তবে টিএমসি কবে বিদায় নেবে তা তিনি জানেন বলেই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষ বলেন বাংলায় উন্নয়ন হয়নি, পরিষেবা পাচ্ছেনা বাংলার মানুষ। তাই পরিবর্তন চাই।

 
অমিত শাহর সভায় বিজেপির দল ভারি হওয়ার পরেই কার্যত রাজ্যে বাড়তি অক্সিজেন লাভ করেছে পদ্মফুলের সৈন্যবাহিনী। যার ফলে দলের শীর্ষ নেতৃত্বদের বুকে সাহস ও বেড়ে গিয়েছে অনেকখানি। বর্তমানে রাজ্যের আসন্ন ভোটে জয়লাভ করবেন বলে কার্যত তারা যে কার্যত নিশ্চিত তা তারা বারংবারই বলে চলেছেন মিডিয়ার সামনে। আর জনগনের মাঝেও যে দলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তার প্রমান রাজ্যে বিজেপির সভা ও মিছিলের বাড়তে থাকা বিপুল লোকসংখ্যা। অমিত শাহের বোলপুরের র্যা লি কিংবা গতকালের শুভেন্দুর কাঁথির মিছিল সবেতেই কার্যত জনস্রোত দেখা গিয়েছিল। যদিও শেষ হাঁসি কার? পদ্মফুলের নাকি ঘাসফুলের? তা জানতে অপেক্ষা করতে হবে আসন্ন নির্বাচনের ফল প্রকাশের দিন পর্যন্ত। 

সর্বশেষ আপডেট: