রবিবার বিকেলে হঠাৎই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে দেখা করতে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই থেকেই ফের বাংলার ‘দাদা’ কে কেন্দ্র করে ফের চাড়া দিয়ে ওঠে রাজনৈতিক তর্ক বিতর্ক। তবে কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন সৌরভ? সেই প্রশ্নই ফের আরো একবার মাথা চাড়া দিয়ে ওঠে রাজনৈতিক মহল ও জনগনের মাঝে। যদিও সৌরভ গাঙ্গুলি জানান, রাজ্যপাল ইডেন দেখবার ইচ্ছা প্রকাশ করলেও পূর্বে প্রাকটিস থাকার কারনে তাকে ইডেন দেখানো সম্ভব হয়নি, তাই রাজ্যপালকে ইডেন দেখানোর জন্য আমন্ত্রন করতে এসেছিলেন তিনি। এ বিষয়ে স্বয়ং রাজ্যপাল ও টুইট করেন।
সোমবার সকালে এ বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন যে কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন, তাছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় একজন সম্মানীয় ব্যক্তি। তিনি দেশের ক্যাপ্টেন ছিলেন। তবে তিনি কি বিষয়ে রাজ্যপালের কাছে এসেছিলেন এবং তিনি বিজেপিতে যোগদান করছেন কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না। বর্তমানে রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত অবস্থার সৃষ্টি হয়েছে সেই জন্য ভালো ব্যক্তির খুব প্রয়োজন তাই যারা বিজেপিতে আসতে চায় সবাইকে আহ্বান জানাচ্ছেন তিনি। পাশাপাশি পরিবহন মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন অখিল গিরি। সেই নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দিয়েছেন তাতে অখিল গিরির ভাগ নেই তো? তাহলে এতদিন তিনি ছিলেন কোথায় । এখন তিনি কেন এই কথা বলছেন। যদি শুভেন্দু অধিকারি দুর্নীতিগ্রস্ত লোক হয়ে থাকেন তাহলে অখিল গিরির সমস্ত তথ্য দিয়ে তার প্রমাণ করুক। দেশে সুপ্রিম কোর্ট আছে। এছাড়াও অনেক এরকমভাবে অনেক কেস সুপ্রিম কোর্টে চলছে। তথ্যের ভিত্তিতেই সবকিছু প্রমাণ হয়। তবে বিজেপি কাউকে বাঁচাবেও না কাউকে মারবেও না মন্তব্য দিলীপ ঘোষের।
বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য- দিলীপ ঘোষ
Loading...
রাজ্য
#Dilip Ghosh
#Sourav Ganguly
#BJP
#TMC
#Politics
#West Bengal
#Election
#India
সর্বশেষ আপডেট:
