Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dev : দেবকে কটাক্ষ দিলীপের, পালটা জবাব দেবের

Loading... রাজ্য
Dev : দেবকে কটাক্ষ দিলীপের, পালটা জবাব দেবের
#News #Breaking News #Ghatal Master Plan #Dev #Dilip Ghosh #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গতকালই অভিনেতা ও সাংসদ দেবকে (Dev) 'ভালো ছেলে' বলে ব্যঙ্গ করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারই পালটা দিলেন ঘাটালের সাংসদ। তিনি বললেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই আমার কাছে যথেষ্ট।”

{link}

মঙ্গলবার ঘাটাল মাস্টারপ্ল্য়ান (Ghatal Master Plan) প্রসঙ্গ উঠতেই দেবকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “উনি ভালো ছেলে। কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী? উনি প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে দেব এখনও রাজনীতি করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতেও চায়নি। জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।”

{link}

পালটা দিয়ে দেব বললেন, আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা সাংসদ ছিলেন। এই প্ল্য়ানটা এত সহজ হলে কবেই হয়ে যেত। এরপরই নাম না করে দিলীপকে সপাটে জবাব দিলেন দেব। বললেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই আমার কাছে যথেষ্ট।”

 

সর্বশেষ আপডেট: