header banner

দিনহাটা কালমাটি এলাকায় গুলিবিদ্ধ ৩ বিজেপি কর্মী আহত ১

article banner

কোচবিহার :-  দিনহাটা কালমাটি এলাকায় গুলিবিদ্ধ ৩ বিজেপি কর্মী আহত ১ । পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র হাতে গোনা কিছুটা সময় বাকি। এরই মাঝে পরপর বোমাবাজি ও গুলি চলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায়। বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা প্রচার শেষে প্রার্থীর বাড়ির বাইরে বসে ছিলেন ঠিক সেই সময় একদল দুষ্কৃতী বাইকে করে আসে এবং আচমকাই তাদের উপর চড়াও হয়। ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চারজন আহত হয়েছেন। চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক।

{link}

বিজেপি কর্মী পীযুষ বর্মন বলেন বিজেপি কর্মী মিলন বর্মন , চন্দ্র বর্মন,অর্জুন বর্মন গুলিবিদ্ধ হয়েছে এবং হিরো বর্মন নামের একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। তারা দ্রুত ৪ জনকেই উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় চিকিৎসার জন্য। এই ঘটনায় এক দুষ্কৃতীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা এবং তুলে দেয় পুলিশের হাতে বলে খবর ।

(ads)

news West Bengal Election Cooch Behar

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article