শনিবার বালির সংযুক্ত মোর্চার সিপিআইএম-এর প্রার্থী দীপশিতা ধরের হয়ে বালিতে প্রচারে অংশগ্রহন করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দীপশিতা ধরের সমর্থনে আজ একটি র্যালি সহ পথসভা করেন তিনি। প্রচার চলাকালীন একটি সাক্ষাৎকারে তিনি রাজ্যের দুই অন্য রাজনৈতিক দলকে কটাক্ষ করে তিনি বলেন ’ফুল তো সিজনাল, কাস্তে হাতুড়ী তারা একই থাকে’, এবারে বালি বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে দীপশিতা ধর জয়ী হবেন বলেও মনে করছেন তিনি।
এছাড়াও রাজ্যের বিধানসভা ভোটের তারকা প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, যারা সিনেমা করেন যাদের তারা মনে করেন তারকা মনে করেন তারা আকাশে তারা হয়েই থাকবেন মাঝে মাঝে জ্বলবেন আসবেন বলবেন কিন্তু মানুষের জন্য কাজ এই দীপশিতার মতো মেয়েরাই করবেন। উল্লেখ্য বিষয় দীপশিতা ধর একুশের নির্বাচনে বামেদের যুব প্রার্থীদের মধ্যে অন্যতম। এবং প্রচারপর্বেও যথেষ্ট সক্রিয়তা দেখা যাচ্ছে এই যুব প্রার্থী ও বালি বিধানসভা সিপিআইএম-এর মধ্যে। এবারে প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে তারা, এখনও পর্যন্ত সেইভাবে বালিতে প্রচার করতে দেখা যায়নি বিজেপি ও তৃনমূল কে। সেই দিক থেকে কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বালিতে অনেকটাই এগিয়ে রয়েছে সংযুক্ত মোর্চা। এখন জয় আসে কি না তাই দেখার বিষয়।
