Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: 'আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না!', মালদা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
Mamata Banerjee: 'আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না!', মালদা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
#Mamata Banerjee News #Bengali News #West Bengal News #Assembly Election #Trinamool Congress #BJP #BJP West Bengal #সংবাদ #রাজনীতি #মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য #বনগাঁ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন গত ১৫ বছরের উন্নয়নের ক্ষতিয়ান। আর আজ মালদা গাজল থেকে নতুন করে বিভিন্ন তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যের টাকা আটকে রাখার জন্য ফের কেন্দ্রকে আক্রমণ করলেন। রাজ্য ওয়াকফ সংশোধনী আইন মেনে নেওয়ায় সরব হয়েছেন কেউ কেউ। ওয়াকফ সংশোধনী আইন নিয়েও এদিন মালদহের সভা থেকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। আর বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, “আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না।” আর পাঁচ মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। এসআইআর আবহে কয়েকদিন আগে মতুয়া অধ্যুষিত বনগাঁয় সভা করেন মমতা। সেখানে এসআইআর নিয়ে মতুয়াদের আশ্বস্ত করেন। 

{link}

   এদিন গাজোলোর সভা থেকেও সবাইকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এসআইআর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন। মমতা বলেন, “এটা অমিত শাহের চালাকি। ভোট ফেব্রুয়ারিতে ঘোষণা হবে। তার তিন মাস আগে থেকে এসআইআর শুরু করেছে। এসআইআর না মানলে নির্বাচন বন্ধ করে দাও আর সরকার ফেলে দাও। তা না হলে এসআইআর করে দাও। এই চালাকি করেছে। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। হ্যাংলার দল। বাংলাকে দখল করার খুব লোভ। গণতন্ত্রের মাধ্যমে করো।”

{link}

এসআইআর ফর্ম পূরণের জন্যও সবাইকে বার্তা দেন তিনি। বলেন, “এসআইআর ফর্ম ফিলাপ করুন। হিয়ারিং-এ যান। না হলে নাম কেটে দেবে।” তিনি জানান, ১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে তৃণমূলের ‘মে আই হেল্প ইউ ক্যাম্প’ হবে। সবাইকে এসআইআর প্রক্রিয়ায় সাহায্য করতে। সবাইকে আশ্বস্ত করে মমতার বক্তব্য, “কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কাউকে পুশব্যাক করা হবে না। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না। আমি আপনাদের পাহারাদার।”

সর্বশেষ আপডেট: