অবশেষে গঙ্গা থেকে উদ্ধার হলো দ্বিতীয় যুবকের দেহ। গত ৭ই ফেব্রুয়ারি দ্বিতীয় হুগলি সেতু থেকে সেলফি তোলার জন্য ঝাঁপ দিয়েছিল দুই যুবক। তাদের মধ্যে একজন তলিয়ে যায় জলে, মুহুর্তের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে যায় তাদের ঝাঁপ দেওয়ার ভিডিও। শনিবার বিকেল চারটের সময় মোহাম্মদ জাকির সরদার নামে ২১ বছরের ওই যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। দই ঘাট থেকে তার উদ্ধার হয়েছে তার দেহ। প্রসঙ্গত বন্ধুদের নিয়ে স্টান্ট ভিডিও বানাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিযেছিলেন দুই যুবক। এদের মধ্যে একজনকে তলিয়ে যেতে যেতে উদ্ধার করা গেলেও অপর যুবককে এখনও খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য বিষয় গত সোমবার দুপুর একটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে স্টান্ট ভিডিও বানাতে গিয়েছিল বেশ কয়েকজন যুবক। এদের মধ্যে দুই যুবক রেলিংয়ের একেবারে উপরে উঠে পড়েন, বাকিরা পেছনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন। এর পরেই সেতুর রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন তিলজলা এলাকার বাসিন্দা দুই যুবক। ভিডিওতে স্পষ্ট দেখা যায সেই মারণ ঝাঁপ দেওয়ার দৃশ্য। গঙ্গায় ঝাঁপ দেওয়া দুই যুবকের মধ্যে একজনের নাম মহম্মদ জাকির সরদার, তাঁর বয়স ২১। অপর বন্ধু মহম্মদ তাস্তিগির আলম, দু'জনেই তিলজলার বাসিন্দা। রবিবার দুপুরে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর মুহুর্তের মধ্যেই জলের স্রোতে তলিয়ে যায় দু'জনে। খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক বিভাগ। তল্লাশি অভিযানে মহম্মদ তাস্তিগির আলমকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে সাউথ পোর্ট থানার হাতে তুলে দেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের অপর বন্ধু মহম্মদ জাকির সর্দারের দেহ বেশ কয়েকদিনের আপ্রান চেষ্টার পর আজ উদ্ধার করল পুলিশ।
