নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই বড়দিন। বড়দিন মানেই নানা স্বাদের কেকের বাহার। এই বছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে গেছে। আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে সাধারন মানুষের জীবন। তাই বড় দিনে কেকের বাজার জমে যাবে বলে মনে করেছিলেন কেক বিক্রেতারা। কিন্তু হঠাৎ করেই করোনা বাড়ার খবরে আবার কমে গেছে কেকের বিক্রি। যার ফলে বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায় ব্যবসায়ীরা। তবে ছন্দ যখন ফিরেছে, খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবন নেই বলেই মনে করছেন কেক ব্যবসায়ীরা। তাছাড়া গত বছরের তুলনায় কেকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কিছুটা হলেও চিন্তায় বড়দিনের আগেও হাসি নেই রাজ্যের কেক ব্যবসায়ীদের মুখে।
করোনার প্রভাবে সামান্য কমেছে বিক্রি, দুশ্চিন্তার ভ্রূকুটিতেও লাভের আশায় কেক বিক্রেতারা
Loading...
রাজ্য
#news
#Covid 19
#Cake
#Kolkata
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:
