শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর! রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো সিপিআইএম নেতার মেয়ের টেলারের দোকান। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।যার জেরে উত্তপ্ত এলাকা।
{Iink}
ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের দু'নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকায়। অভিযোগ রাতের অন্ধকারে স্থানীয় সিপিআইএম নেতা মহম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুন এর টেলারের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়।ঘটনায় চারটি সেলাই মেশিন সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফিরোজা খাতুন এর। পুরো ঘটনা দুঃখজনক আখ্যা দেয় তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ।
{link}
যদিও এই ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। ঘটনায় সুর চরিয়েছে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। এই ঘটনায় এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল। পুলিশ সূত্রে খবর ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি।
