Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: বালি স্টেশনের দুপাশে বেআইনি দোকান ভাঙ্গার নোটিশ পূর্ব রেলের

Loading... রাজ্য
Howrah: বালি স্টেশনের দুপাশে বেআইনি দোকান ভাঙ্গার নোটিশ পূর্ব রেলের
#Howrah #Eastern Railways #Indian Railways #Bally #Bally Railway Station #বালি স্টেশন #অবৈধ নির্মাণ #সংবাদ #পূর্ব রেল

ডোমজুড় বিধানসভা কেন্দ্রে বালি স্টেশনে দুপাশে বেআইনি দোকান ভাঙ্গার নোটিশ দিল পূর্ব রেল (Eastern Railways) । ২০২৫ সাল থেকে রেলের তরফ থেকে উচ্ছেদে নোটিশ দেয়া হয়েছিল। তবে, পরবর্তী সময়ে এই বিষয়টিকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়েছে। বালি স্টেশনে ৫ নম্বর প্লাটফর্ম স্টেশন সংলগ্ন দোকানদার এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফ থেকে রেলকে লিখিত চিঠির মাধ্যমে পুনর্বাসনের আবেদন করা হয়। সেই মুহূর্তে বেআইনি দোকান ভাঙার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে, বন্ধ থাকলেও ৩০  তারিখে ফের আবার নোটিশ দেয় রেলওয়ে বিভাগ। একইসঙ্গে মাইকিং করে এই প্রসঙ্গে সমস্ত দোকানদারকে জানানো হয়। মূলত দোকানদারদের নিজ নিজ দোকান সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে পূর্ব রেল। 

পূর্ব রেল সূত্রে খবর, পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ এর কাজের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। শনিবার এই বিষয়টিকে কেন্দ্র করে পুনরায় পূর্ব রেলের তৎপরতা দেখা গিয়েছে। আবারও মাইকিং করে সমস্ত বেআইনি দোকান তুলে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রেলওয়ে বিভাগ। না তুললে রেলের তরফ থেকে বুলডোজার এনে দোকান ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারী দেওয়া হয়েছে। রেলের এই নির্দেশে স্পষ্টভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্টেশন সংলগ্ন ব্যবসায়ীরা।

সর্বশেষ আপডেট: