কোনা হাইস্কুলে প্রাথমিক বিভাগ থেকে উচ্চবিদ্যালয়ে ভর্তি না নেওয়ায় অভিভাবকদের বিক্ষোভ। বুধবার সকালে ঘটোনাটি ঘটেছে হাওড়ার কোনা হাইস্কুলে। অভিভাবকদের অভিযোগ করোনা পরিস্থিতির কারনে কোন স্কুলে লটরি না হওয়া সত্বেও এই স্কুলে লটারি হয় এবং ভর্তির সময় প্রাইমারী স্কুলের হেডস্যার কোন কোন কোন শিক্ষার্থীকে ভরতি নিতে হবে তার একটি লিস্ট করে হাইস্কুলে পাঠালেও নাকি সেই লিস্ট ছিঁড়ে ফেলা হয়। এছাড়াও অভিভাবকদের দিনের পর দিন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করছেন তারা। যার ফলে শেষ পর্যন্ত প্রতিবাদ করতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারী অভিভাবকেরা। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়ে পরিস্থিত সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে স্কুলের গেট এখনও তালাবন্ধ বলেই জানা গেছে।
