Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

SIR: মঙ্গলবার প্রকাশ পেল খসড়া ভোটার তালিকা! কিভাবে বাড়ি বসেই দেখবেন নিজের নাম? জেনে নিন

Loading... রাজ্য
SIR: মঙ্গলবার প্রকাশ পেল খসড়া ভোটার তালিকা! কিভাবে বাড়ি বসেই দেখবেন নিজের নাম? জেনে নিন
#SIR News #Bengali News #Voter List #SIR Draft List #SIR Draft Voter List #Election Commission #ECI #সংবাদ #ভোটার তালিকা #এসআইআর খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: SIR নিয়ে দীর্ঘ বিতর্কের পরে এবার দ্বিতীয় পর্ব। মঙ্গলবার প্রকাশ পেয়েছে নতুন খসড়া ভোটার তালিকা। কিভাবে আপনার নাম আপনি খুঁজবেন? জানালেন নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে জানা রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। দেখে নিন- 

কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে নাম?

eci.gov.in বা ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যেতে পারেন। এই দুই ওয়েবসাইটেই খসড়া ভোটার তালিকা দেখতে পাবেন।

এই দুই সাইটে গিয়ে আপনি নিজের নাম বা এপিক নম্বর দিয়ে সার্চ করুন। তাহলেই দেখতে পারবেন আপনার নাম রয়েছে কি না। এটাই হল সহজ পদ্ধতি।

{link}

অ্যাপেও দেখা যাবে নাম

আপনি চাইলে নির্বাচন কমিশনের অ্যাপ অর্থাৎ ইসিআই নেট অ্যাপটিও মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমেও একই নিয়মে নাম খুঁজে নিন। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।

এছাড়াও রয়েছে আরও বেশ কিছু বিকল্প-

১) আপনি নিশ্চয়ই বিএলও-এর কাছেই ফর্মটা জমা দিয়েছেন। সেই বিএলও-এর সঙ্গেই এখন যোগাযোগ করুন। তাদের কাছে খসড়া ভোটার তালিকা দিয়ে রেখেছে কমিশন। তিনিই আপনাকে লিস্ট দেখে বলে দিতে পারবেন।

২) আপনার এলাকার রাজনৈতিক দলের কর্মীরা বিএলও হিসেবে কাজ করেছেন। তাদের কাছেও থাকবে খসড়া ভোটার লিস্ট। আপনি তাদের কাছ থেকেও লিস্ট দেখে নিতে পারবেন।

৩) কমিশনের সমস্ত রাজনৈতিক দলের কাছেই বুথ লেভেলের লিস্ট পাঠাবে। আপনি সেখান থেকেও নাম খুঁজে নিতে পারেন।

সর্বশেষ আপডেট: