Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Manik Bhattacharya: পার্থর পর এবার মানিকের নামেও স্কুলের হদিশ পেল ED

Loading... রাজ্য
Manik Bhattacharya: পার্থর পর এবার মানিকের নামেও স্কুলের হদিশ পেল ED
#news #Manik Bhattacharya School #ED #Enforcement Directorate #সংবাদ #বাংলা সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের স্কুলের হদিশ মিলেছিল। এবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যেরও স্কুলের সন্ধান পেলেন ইডি আধিকারিকরা। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনই দাবি করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির পক্ষ থেকে। এই বিষয়ে আরও জানা গিয়েছে, মানিককে আদালতে হাজির করানোর অনুমিতও চেয়েছেন ইডির আইনজীবী।

{link}

যদিও জানা গিয়েছে এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আপাতত এই পদক্ষেপের প্রয়োজন নেই। প্রসঙ্গত, হাইকোর্টে শুনানির সময় কোনও অভিযুক্তকে নিয়ে আসা হয় না। আদালতে ইডির আইনজীবী বলেন, আমরা একটা স্কুলের সন্ধান পেয়েছি। পার্থর মতো মানিকেরও স্কুলের সন্ধান পাওয়া গিয়েছে। সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। সম্পূর্ণ বিষয়টি ক্ষতিয়ে দেখছে ইডি। 

সর্বশেষ আপডেট: