Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

TMC : তারকাদের উপস্থিতিতে একুশে মঞ্চে বাড়তি উন্মাদনা

Loading... রাজ্য
TMC : তারকাদের উপস্থিতিতে একুশে মঞ্চে বাড়তি উন্মাদনা
#News #Breaking News #21st July #TMC #Mamata Banerjee #Dharmatala #Abhishek Banerjee #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একুশে জুলাই (21st July) উপলক্ষে তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন উপস্থিত হচ্ছেন তেমনই বাংলা সিরিয়াল-সিনেমার একাংশ অভিনেত্রীদেরও দেখা যাচ্ছে ধর্মতলায় (Dharmatala)। সকলেই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কী বার্তা দেন সেইদিকে।

{link}

আজ দুপুর নাগাদ একসঙ্গে দেখা গেল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার (Devlina Kumar) ও অভিনেত্রী তৃণা সাহাকে (Trina Saha)। দেবলীনা পরেছেন সাদা শাড়ি, আর ত্রিণা কুর্তি। এ দিন তৃণা জানান যে প্রতিবছরই তাঁরা একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করে থাকেন। 

{link}

কালোগাড়িতে ধর্মতলায় এসে পৌঁছলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ধর্মতলায় পৌঁছন তিনি শহিদ বেদীতে মাল্যদান করেন তৃণমূল নেতা। মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম করলেন তিনি।

সর্বশেষ আপডেট: