Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মধ্যরাতে চরম উত্তেজনা, এ্যাম্বুলেন্সের মধ্যে চূড়ান্ত উত্তেজিত জিতেন্দ্র তেওয়ারি

Loading... রাজ্য
মধ্যরাতে চরম উত্তেজনা, এ্যাম্বুলেন্সের মধ্যে চূড়ান্ত উত্তেজিত জিতেন্দ্র তেওয়ারি
#West Bengal #Burdwan #News #BJP #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতা নিয়ে যাওয়ার সময়, বৃহস্পতিবার মধ্যরাতে চরম উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে।অনেক টালবাহানার পর অবশেষে রাত দেড়টার সময় কম্বল কাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে এ্যাম্বুলেন্স রওনা দিল কলকাতার উদ্দেশ্য। তার আগে তিনি এ্যাম্বুলেন্সের মধ্যে চূড়ান্ত উত্তেজিত হয়ে পড়েন।তিনি এ্যাম্বুলেন্সের বাইরে গেটের কাছে চিৎকার করতে থাকেন।
{link}
তিনি উত্তেজিত হয়ে চিৎকার করে বলেন এখানে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। তিনি কর্তব্যরত পুলিশদের উদ্দেশ্য করে বলেন এতক্ষণ কথায় ছিলেন তারা, সেখানে তাঁর কোন চিকিৎসা হয়নি। সেখানে ফেলা রাখা হয়েছে। পুলিশকে তিনি বলেন, “আপনারা টিএমসির চামচাবাজি করুন।“ রাত ১০ টা বেজে ১০ মিনিটে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে রেফার করলেও সাড়ে তিন ঘন্টা লেগে গেল বর্ধমান হাসপাতাল থেকে রওনা দিতে। কড়া পুলিশী পাহাড়ায় তাকে নিয়ে যাওয়া হল কলকাতায়।

সর্বশেষ আপডেট: