Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Off Beat: কন্যা সন্তান জন্ম হয়েছে! খুশিতে ডিজে বাজিয়ে, ঘোড়ার রথে চাপিয়ে বাড়ি নিয়ে এল পরিবার

Loading... রাজ্য
Off Beat: কন্যা সন্তান জন্ম হয়েছে! খুশিতে ডিজে বাজিয়ে, ঘোড়ার রথে চাপিয়ে বাড়ি নিয়ে এল পরিবার
#Girl Child #Girl Child Birth #Harischandrapur #Bengali News #West Bengal #Maldah #West Bengal News #Off Beat Story #সংবাদ #কন্যা সন্তান #ভাইরাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এমন ঘটনা খুবই কমই হয়। এমনকি কন্যা সন্তান জন্মনোর জন্যে অনেক কষ্টের মুখে পড়তে হয় সেই কন্যাকে। এই ক্ষেত্রে ঠিক বিপরীত। সাজানো রথ! পিছনে একাধিক চারচাকা গাড়ি। আনা হয়েছে ডিজে। রয়েছে প্রায় আড়াইশো লোক। না কোনও বিয়েবাড়ি নয়! কন্যাসন্তানকে স্বাগত জানাতে হাসপাতালের সামনে এই আয়োজন বাবার। রথে কন্যাকে বাড়ি নিয়ে গেল পরিবার। মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সানজুরি খাতুন ও শেখ শামিউল। ২ ডিসেম্বর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সানজুরি। এটাই দম্পতির প্রথম সন্তান। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান সানজুরি। আগে থেকেই সব তৈরি রেখেছিলেন শামিউল। বিশাল শোভাযাত্রা করে প্রথম সন্তানকে বাড়ি তুলল পরিবার।

{link}

  পরিবার জানাচ্ছে, কয়েকদিনের মধ্যেই ভোজের আয়োজন করা হবে। গ্রামবাসীকে আমন্ত্রণ জানাবেন তাঁরা। বৃহস্পতিবার রাতে সদ্যোজাত ও মাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে সুসজ্জিত রথে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পেছনে ছিল চারচাকা গাড়ির সারি। ছিলেন শামিউলের প্রচুর সংখ্যক বন্ধু-বান্ধব। গান বাজনায় সে যেন এক বিশাল উৎসবের আমেজ। রথের পিছনে শতাধিক গ্রামবাসী গান বাজিয়ে, হৈহুল্লোড় করতে করতে ফিরেছেন গ্রামে।

সর্বশেষ আপডেট: