নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ঘরের দেওয়ালে সামান্য পেরেক পোঁতা নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি। আর সেই অশান্তি থেকেই দুই পরিবারের বচসা গড়ালো হাতাহাতি থেকে ছুরি কাঁচি নিয়ে প্রাণঘাতী হামলা পর্যন্ত। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়া সানাপাড়ায়। আঘাতের কারনে একটি পরিবারের একাধিক সদস্য আহত হয়ে পড়েন। তাদের দ্রুত নিয়ে আসা হয় হাওড়া হাঁসপাতালে। দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অভিযোগ উঠেছে আহত পরিবারেরই সদস্যদের বিরুদ্ধে, অভিযুক্ত ব্যাক্তিরা আহতদেরই সম্পর্ক কাকা ও ভাই, বোন।
{link}
আহত পরিবারের অভিযোগ, দুটি বাড়ির পাশাপাশি দুটি দেওয়াল। সেখানেই একটি পরিবারের এক সদস্যরা ঘরের দেওয়ালে পেরেক পুঁতছিলেন। সেই সময় অন্য পরিবারের সদস্যরা তার প্রতিবাদ জানান। এই নিয়ে অশান্তি শুরু হয়। তর্ক-বিতর্ক বিরাট আকার ধারন করলে ধারালো অস্ত্র, কাঁচি, কোদাল নিয়ে এক পরিবারের সদস্যরা অন্য পরিবারের উপর হামলা চালায়। আহত শেখ শরিফুল জানান, ঘরে পেরেক পোঁতার নিয়ে বচসার সময় তার কাকা, তার মেয়ে জামাই একসাথে ছুরি, কাঁচি নিয়ে আক্রমণ চালায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় এক প্রতিবেশী এসে তার বাবা কে রক্ষা না করলে আরও বড়ো ঘটনা হতে পারত বলেও জানিয়েছেন তিনি। দ্রুত আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। আহত পরিবারের সদস্যেরা, হাসপাতাল থেকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
