Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Domjur : মোটা দিতে হবে ডবল ভাড়া

Loading... রাজ্য
Domjur : মোটা দিতে হবে ডবল ভাড়া
#News #Breaking News #Domjur #Howrah #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ডবল ভাড়া দিতে রাজি ছিলেন পাপিয়া মান্না নামে ওই মহিলা। কিন্তু সমস্যা হলো, তার পরেও তার পাশে আরও একজনকে তোলেন তিনি। আর তাতেই আপত্তি পাপিয়া মান্নার। তার স্পষ্ট কথা যদি ডবল ভাড়া নেন, তাহলে অন্য কাউকে তার পাশে বসানো যাবে না। দাবি কিন্তু সংগত বলেই সবাই মনে করেন।

{link}

স্থানীয় সূত্রে খবর, ডোমজুড় (Domjur) থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপিয়া মান্না নামে ওই মহিলা। ডোমজুড়-মুন্সিরহাট রোডের একটি টোটোতে ওঠেন। মহিলার দাবি, গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চালক ওই মহিলাকে বলেন আপনি যেহেতু মোটা তাই আপনাকে ডবল ভাড়া দিতে হবে। কথামতো ওই মহিলাও তা দিতে রাজিও হয়ে যান। কিন্তু, অন্য ব্যক্তি উঠে তার পাশে সিটে স্বাভাবিকভাবে বসলেও চালক বলতে থাকেন দ্বিগুণ ভাড়া দিতেই হবে। প্রতিবাদ করাতেই ঝামেলা শুরু হয়ে যায় বলে খবর। চলন্ত টোটোতেই ব্যাপক কথা কাটাকাটি হয় ওই মহিলা ও চালকের মধ্যে। জগৎবল্লভপুরের পাতিহাল হাটতলা এলাকায় আসতে না আসতেই বিবাদ চরমে ওঠে। রাস্তায় মানুষ জমে যায়। সকলেই মহিলাকে সমর্থন করেন।

{link}

এই নিয়ে পাপিয়া মান্না বলছেন, “আমি গাড়িতে উঠতেই বলল আপনাকে ডাবল ভাড়া দিতে হবে কারণ আমি মোটা। আমি বললাম আমি তো অসুস্থ, ঠিক আছে তুমি ডাবল ভাড়াই নেবে। মাঝখান থেকে আর একজন উঠল। আমার পাশেই বসল। তারপর ড্রাইভার বলল, উনি উঠলেও আপনাকে ডাবল ভাড়া দিতে হবে। আমি বলি এটা কী কথা! তুমি আমার ডাবল ভাড়া নেবে। ওনারও নেবে, এটা তো ঠিক নয়! এটা বলতেই তর্ক শুরু করে দেয়।” শেষ পর্যন্ত অবশ্য মানুষের চাপে পড়ে ডবল ভাড়া তত্ত্ব থেকে সরে আসেন টোটো চালক।

সর্বশেষ আপডেট: