নিজস্ব সংবাদদাতা, আসানসোল: রবিবার রাতে আসানসোলের সালানপুরে মুক্তাইচন্ডী মেলায় ভয়াবহ দুর্ঘটনা, আহত ৯। সূত্রের খবর, মরনকূপে গাড়ির খেলা দেখানোর সময় হঠাৎই একটি গাড়ি মরনকূপের বাইরে ছিটকে পড়ে, যার ফলে আহত হয়েছেন বেশ কিছু দর্শক । পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরনকূপের গাড়ি ভাঙচুর এর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। আহত সকলেই এখন সুস্থ রয়েছেন। দর্শকদের মধ্যে আতঙ্ক কাটিয়ে আবার মেলা পুরোনো ছন্দে ফেরাতে উদ্যোগে কতৃপক্ষ।
{link}
স্থানীয় সূত্রের খবর, এই মেলার অন্যতম আকর্ষন মারনকূপের খেলা। যেখানে গোল পাঁচিল বরাবর তিব্র গতীতে ছুটে চলে বাইক বা চারচাকা গাড়ি। দর্শকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে এই মারনকূপের খেলা। গতকাল সেই মরনকূপই হয়ে দাঁড়ায় দর্শকদের মরনফাঁদ। আহত একজন দর্শক জানিয়েছেন, হঠাতই তীব্র গতিতে ছুটতে থাকা গাড়ি কে দেখি সেটি ছিটকে বেরিয়ে উপরের দিকে চলে যায়। তখনই তার মাথায় লাগে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
