Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মেয়ো রোডে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবোঝাই মিনিবাস উল্টে আহত ২১

Loading... রাজ্য
মেয়ো রোডে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবোঝাই মিনিবাস উল্টে আহত ২১
#news #Accident #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: মেয়ো রোডে মারাত্মক দুর্ঘটনা। উল্টে গেল যাত্রীবোঝাই মিনিবাস। এদিন বিকাল নাগাদ হাওড়া-মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস উল্টে যায়। সেই সময়ে বাসটিতে প্রচুর যাত্রী ছিলেন। ঘটনায় ১৯ থেকে ২১ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

{link}

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন আচমকা বিকট শব্দ হয়। তারপরেই দেখা যায় একটি যাত্রীবোধাই বাস উল্টে গিয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে আশেপাশের সকলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি উল্টে গিয়েছে।পরে দ্রুত দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২১ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। দুর্ঘটনার জেরে মেয়ো রোডের কিছু অংশে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নিয়ে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ আপডেট: