Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন বাবা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মা

Loading... রাজ্য
পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন বাবা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মা
#news #father #son #mother #family #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন হলেন বাবা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে উত্তরপাড়া এলাকায়। জানা যায়, পেশায় দিনমজুর অরবিন্দ বিশ্বাস পারিবারিক বিবাদের জেরে এইদিন বাবা বাসুদেব বিশ্বাস ও মা মিনতি বিশ্বাসকে কোদাল দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বাসুদেব বিশ্বাসকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মা মিনতি বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

{link}
স্থানীয় সূত্রের খবর, অরবিন্দের প্রথম পক্ষের স্ত্রী তারই মেজো ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে আলাদা জায়গায় সংসার পাতেন। এরপর থেকে মেজো ভাইয়ের সাথে সব রকম সম্পর্ক ত্যাগ করতে বাবা-মায়ের কাছে দাবি করেন অভিযুক্ত অরবিন্দ বিশ্বাস। কিছুদিন মেজো ছেলের সাথে সম্পর্ক না থাকলেও ইদানিংকালে ফের ছেলের সাথে সম্পর্ক জোড়া বাঁধে বিশ্বাস দম্পতির। মূলত তারই পরিপ্রেক্ষিতে ইদানিংকালে বাবা-মায়ের সাথে বিবাদের সৃষ্টি হয় ছেলে অরবিন্দের। ইতিমধ্যেই সে দ্বিতীয়বার বিবাহ করেন, এবং  ছোট একটি কন্যা সন্তানও রয়েছে অরবিন্দ বিশ্বাসের বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। মূলত এই বিবাদের জেরেই এই দিন বাবা মায়ের সাথে ফের বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন অরবিন্দ। সেই সময় ধারালো একটি কুড়োল নিয়ে চড়াও হয় বাবা-মার উপর। এবং ছেলের কুড়োলের আঘাতে গুরুতর আহত হন সস্ত্রীক বাসুদেব বিশ্বাস। পরে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত অরবিন্দ বিশ্বাস। অভিযোগ পেয়ে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। দ্রুত অভিযুক্তের খোঁজ চালিয়ে তাকে গ্রেফতার করা হবে। 

সর্বশেষ আপডেট: