Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Purba Bardhaman : ছেলের হাতে খুন বাবা, গ্রেপ্তার অভিযুক্ত

Loading... রাজ্য
Purba Bardhaman : ছেলের হাতে খুন বাবা, গ্রেপ্তার অভিযুক্ত
#News #Breaking News #Purba Bardhaman #Murder #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কুসুম গ্রাম (Kusumgram) পঞ্চায়েতের অন্তর্গত আকবর নগর গ্রামে ছেলের হাতে খুন (Murder) হল বাবা । সূত্র মারফত জানা গেছে গোলাম মোস্তফা মন্ডল তার বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় ছেলে জাহিদুল মন্ডল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

{link}

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ ঘটনার স্থল থেকে গোলাপ মোস্তফা মন্ডল কে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে ।কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়।

{link}

পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত জাহিদুল মন্ডলকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। বুধবার মৃতদেহ ময়না তদন্ত করার জন্য কালনা হাসপাতালে পাঠানো হবে ।

সর্বশেষ আপডেট: