Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় বাড়ছে আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯ বছরের শিশুর

Loading... রাজ্য
হাওড়ায় বাড়ছে আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯ বছরের শিশুর
#news #Howrah #child death #Dengue #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাজ্যে ডেঙ্গু পরিস্থিতির কারনে পিছু ছাড়ছেনা আতঙ্ক। যে আতঙ্ক কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের ,আমিশজ অনুভব করার আগেই তা কিছু পূর্বেই অনুভব করেছিল হাওড়াবাসী। সেই ডেঙ্গু আতঙ্কই পুনরায় প্রভাব বাড়াচ্ছে শহরের বুকে। বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ৯ বছরের শিশুর। মৃতের নাম জিসান রাজা। সে তৃতীয় শ্রেণীর ছাত্র। হাওড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পিলখানা সেকেন্ড বাই লেনের  বাসিন্দা।

{link}
স্থানীয় সূত্রে খবর, গত ৩ রা নভেম্বরে জিসানের জ্বর হয়। রক্ত পরীক্ষার পর জানা যায় সে ডেঙ্গুতে আক্রান্ত। রিপোর্ট আসার পরেই তাকে কলকাতা এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্লেটলেট দ্রুত কমতে থাকে তার। যার ফলে ক্রমশ আরও অবস্থার অবনতি হতে থাকে। বেশ কিছুদিন লড়াই করার পর গতকাল সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। তার সাথে বেড়েছে মানুষের মধ্যে জীবন নিয়ে শঙ্কা। আতঙ্কে রয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। 

সর্বশেষ আপডেট: