Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রবিবার সকাল থেকে বেলুড় মঠে উৎসবের সুর, পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম মহোৎসব

Loading... রাজ্য
রবিবার সকাল থেকে বেলুড় মঠে উৎসবের সুর, পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম মহোৎসব
#news #Belur Math #Ramkrishna Paramhansa #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রবিবার সকাল থেকেই বেলুড় মঠে শুরু হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম মহোৎসব পালন। বেলুড় মঠের রীতি অনুযায়ী প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। এবছর গত মঙ্গলবার ঠাকুরের ১৮৮ তম জন্ম তিথি পালন হয়েছে, আর আজ রবিবার জন্ম মহোৎসব। ঠাকুর বলতেন ভক্তের জন্যই ভগবান। শুধু সাধন ভজন নয় ভক্তের সঙ্গে ভগবানের মিলন ও আবশ্যক। এমনিতেই নানা সংসারী এবং মানসিক যন্ত্রণায় সদা ক্লিষ্ট থাকে ভক্তরা। বছরে একটা দিন মঠে যাতে সেই ভক্তদের মনোরঞ্জন এর জন্য যদি কিছু আয়োজন করা যায় এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন শ্রী মা। আর সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের সবথেকে বড় উৎসব ঠাকুরের জন্মতিথির পরের রবিবার শুরু করেন মিলন উৎসব। যা জন্ম মহোৎসব নামে পরিচিত। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই উৎসবে অংশ নিতে।

{link}

ভোর বেলায় ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানে সূচনা। সকাল ৮ থেকে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী সভা মণ্ডপে সকাল শুরু হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় মন্ত্রোচ্চারণ, ভজন, পদাবলী কীর্তন ইত্যাদি।  কিন্তু আজকে মঠের সবথেকে বড় আকর্ষণ সার্বজনীন মেলা। মঠের ভিতরে প্রাঙ্গণে বসে এই মেলা হরেক পসরা নিয়ে বসে বিক্রেতা। মানুষ কেনাকাটা করেন, অনুষ্ঠান দেখেন, মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিশেষে ভোগ খেয়ে নিবিষ্ট চিত্তে বাড়ি ফিরে যায়। এই মেলা শেষে আগে অন্যতম আকর্ষণ ছিল আতশবাজি প্রদর্শন। কিন্তু ২০১৯ সাল থেকে তা পরিবেশের কারণে বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। আজ অন্তত ৫০ হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করেছে বেলুড় মঠ।  করোনা কাল পেরিয়ে প্রায় তিন বছর পর বেলুড় মঠের সবথেকে বড় অনুষ্ঠান জন্ম মহোৎসব বা মিলন উৎসবে মেতে উঠেছে বেলুড় মঠ।

সর্বশেষ আপডেট: