Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অবশেষে প্রয়াত বালির তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই অফিসার

Loading... রাজ্য
অবশেষে প্রয়াত বালির তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই অফিসার
#news #Howrah #CBI #investigation #Trinamool Congress #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ অবশেষে প্রয়াত বালির তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে সিবিআই প্রতিনিধি। শনিবার বিকেলে সিবিআই-এর একজন প্রতিনিধি তপন দত্তের বাড়ি এসে পৌঁছান। সূত্রের খবর, আসার আগে নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা  দেবীকে সিবিআই এর পক্ষ থেকে ফোন করে তার লোকেশন এবং ঠিকানা জানতে চাওয়া হয়। তারপর সন্ধ্যে পৌনে ছয়টা নাগাদ তার বাড়ি এসে পৌঁছান তারা। বাড়িতে উপস্থিতি হয়ে প্রায় ঘন্টাখানেক ধরে ওই অফিসার প্রতিমা দেবী এবং তার মেয়ের সাথে কথা বলেন। বিভিন্ন তথ্য ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেই প্রাথমিক অনুমান। 

{link}
এ বিষয়ে সিবিআই কোন কিছু বলতে না চাইলেও তপন দত্তের ছোট মেয়ে পূজা দত্ত সাংবাদিকদের বলেন যে ১২ বছর পরে সিবিআই আশায় তারা অনেকটা আশাবাদী। এখন সিবিআই তদন্তে নামলে তদন্তের মোড় ঘোরার একটি বড়ো সম্ভাবনা রয়েছে। তবে দোষীরা শাস্তি পেলে তবেই তিনি খুশি হবেন বলে জানিয়েছেন পূজা দত্ত। এখন সিবিআই-এর হাতে কেস-এর ভবিষ্যৎ কি হয়, তাই দেখার বিষয়। 

সর্বশেষ আপডেট: