Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: এখনও নিখোঁজ বহু! আনন্দপুর 'জতুগৃহ' নিয়ে এবার সুর চড়ালেন শুভেন্দু

Loading... রাজ্য
Suvendu Adhikari: এখনও নিখোঁজ বহু! আনন্দপুর 'জতুগৃহ' নিয়ে এবার সুর চড়ালেন শুভেন্দু
#Suvendu Adhikari #Bengali News #BJP West Bengal #BJP News #News Update #News #Live News #Politics #সংবাদ #রাজনীতি #বিজেপি #আনন্দপুর অগ্নিকাণ্ড

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভয়াবহ কান্ড ঘটে গেছে বারুইপুরের আনন্দপুরে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২১ জন, নিখোঁজ ২৮ জন। স্বাভাবিক কারণেই এই বিষয়টাকে রাজনীতির ইস্যু করতে চায় বিজেপি আর সেই সুযোগ দেবেনা বলেই পুলিশ ওই  অঞ্চলে জারি করেছে ১৬৩ ধারা। অনুমতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। সেখানে গড়িয়া শিতলামন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। কিন্তু সেখানে পুলিশ ১৬৩ ধারা জারি করেছে। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পুলিশের তরফ থেকে শুভেন্দুর মিছিলে অনুমতি দেওয়া হয়নি। নরেন্দ্রপুর থানা যে একটি ইমেল করা হয়েছে। তাতে বলা হয়েছে, যে রুটে মিছিল করার আবেদন করা হয়েছে, সেই রুটে একাধিক হাসপাতাল, স্কুল রয়েছে। মিছিল হলে যানজট হতে পারে। উদ্ধারকাজে ব্যবহৃত জরুরি পরিষেবার গাড়ি, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা যাতায়ত করছেন। মিছিল করলে সমস্যা হবে। তাই অনুমতি খারিজ।

{link} 

  গুদামের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে এই ধারা। মিছিল, জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নোটিসে দাবি করা হয়েছে, তথ্যপ্রমাণ লোপাট, তদন্তের কাজে বাধা, উদ্ধারকাজে বাধা যাতে না আসে সেজন্য এই ধারা জারি করা হয়েছে। উল্লেখ্য, আগুন লাগার চতুর্থ দিনের পর জারি ১৬৩ ধারা। বিজেপি তরফ থেকে প্রশ্ন করা হয়, রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা আসবে, তাতে বাধা দেওয়ার জন্যই কি ১৬৩ ধারা? এদিকে, ঘটনার চার দিনের মাথায় স্পষ্ট হয়েছে আগুন লাগার আসল কারণ। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, মোমো গুদাম নয়, প্রথম আগুন লাগে ডেকরেটর্সের গুদামে। দমকল ও ফরেন্সিক থেকে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই এসেছে পুলিশের হাতে। ডেকরেটর্সের গুদামের পশ্চিম দিকে তিন তলা বিল্ডিংয়ের অংশ থেকে আগুন লেগে তা মুহূর্তের মধ্যেই গ্রাস করে নেয় গোটা গুদাম ও মোমো গুদামকে। আগুন যেখানে থেকেই শুরু হোক না কেন, দায় এড়াতে পারেন না রাজ্য সরকার। কারণ ওখানে বেআইনিভাবে জলা বুজিয়ে ওই কারখানা ও গোডাউন তৈরী হয়েছে। তখন তো সরকার চোখ বুজে ছিল।

সর্বশেষ আপডেট: