গভীর রাতে দোকানে আগুন। হাওড়া থানামাকুয়ায় রবিবার রাতের ঘটনা। রবিবার রাতে বকুলতলায় একটি দোকানে হঠাতই দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকেরা। প্রথমে তারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন দমকলকর্মীরা। অয়ানুমানিক রাত ১১টা নাগাত দোকানে আগুন লাগে বলে মতামত স্থানীয় মানুষজনের। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান বৈদ্যুতিক শর্ট শার্কিটের কারনেই আগুন লাগে। তবে কি থেকে আগুনের উৎপত্তি তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। রাতের দিকে আগুন লাগার ফলে বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও কোন জীবনহানির ঘটনা ঘটেনি বলেই জানা গেছে। সম্পূর্ন দোকানটিই চলে গিয়েছে আগুনে গ্রাসে।
.jpeg)
