Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কুলতলীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা, গ্রেফতার ১

Loading... রাজ্য
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কুলতলীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা, গ্রেফতার ১
#news #Panchayat Election #Kultali #South 24 Paragana #সংবাদ

সুদেষ্ণা মণ্ডল, কুলতলি: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও অস্ত্র ও বোমা সহ গ্রেফতার এক ব্যক্তি। কুলতলী থানার পুলিশ মঙ্গলবার রাতে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যাক্তির নাম মঙ্গল লস্কর। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলী থানার পুলিশ ২নম্বর মধুসূদনপুর এলাকা থেকে মঙ্গল লস্কর নামে ওই ব্যক্তিকে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার করে। ধৃতের কাছে থেকে ১টি দু নলা বন্দুক, একটি ১ নলা বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ ও ২ টি তাজা বোমা উদ্ধার হয়েছে।

{link}
পুলিশ সূত্রে খবর এলাকায় অসামাজিক কাজে দীর্ঘদিন ধরে লিপ্ত ধৃত ব্যাক্তি এই মঙ্গল নস্কর। সে কেন অস্ত্র মজুদ করেছিল তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে কি উদ্দেশ্যে অস্ত্র জমা করছিল সে আর কোথা থেকেই বা অস্ত্র আনছিল সেই বিষয়টি নিয়েই প্রশ্ন উঠছে। বুধবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে কুলতলী থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: