Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বারুইপুরে, গ্রেফতার দুই

Loading... রাজ্য
পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বারুইপুরে, গ্রেফতার দুই
#news #Panchayat Election #Baruipur #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছেন দুই ব্যাক্তি। ধৃতদের নাম শান্তনু মল্লিক ও ঝন্টু মন্ডল। বারুইপুর থানার অন্তর্গত বেগম পুর দুশো কলোনী এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে দুটি বন্দুক ও দু রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

{link}
সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কয়েকজন অপরিচিত ব্যক্তি বেগমপুর দুশো কলোনী এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই খবর পেয়েই বারুইপুর থানার এস আই রনি সরকার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই অস্ত্র। কিভাবে এরা অস্ত্র পেল সেটা ক্ষতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধ মূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ আপডেট: