শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মাঠে খেলতে এসে ভাগীরথী নদীতে মর্মান্তিক পরিণতি হল এক প্রথম বর্ষের ছাত্রের। ভাগীরথী নদীতে তলিয়ে গেল অয়ন রায় নামে এক যুবক।ঘটনার জেরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য।নিখোঁজ ঐ ছাত্রের সন্ধান পেতে নামানো হল জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর। তল্লাশি চালাচ্ছে ডুবুরি।এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার দেয়ারাপাড়া ঘাট ভাগীরথী নদীতে।তলিয়ে যাওয়া ঐ ছাত্রের নাম অয়ন রায়,বয়স ১৮ বছর।তার বাড়ি নবদ্বীপ কপালিপাড়া এলাকায়।পরিবার সূত্রে যানা যায়,ওই ছাত্র প্রতিদিনের মতো এদিন সকালে ফুটবল খেলতে কর্ম মন্দির মাঠে আসে ,খেলা শেষ করে সকালে গঙ্গায় স্নান করতে নামে। স্নান করতে নেমে কোনও ভাবে নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। এরপর নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে ডুবুরি ও স্পিড বোর্ট নামিয়ে শুরু হয় তল্লাশি।
Nabadwip : ভাগীরথী নদীতে তলিয়ে গেল প্রথম বর্ষের ছাত্র
Loading...
রাজ্য
#News
#Nabadwip
#West Bengal
#Deyarapara Ghat
#Bhagirathi River
#First year student
#Divers
#speed boats
#Ayan Roy
#Kapalipara
#সংবাদ
সর্বশেষ আপডেট:
