Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Anandalok Mission : পাঁচ টাকা মূল্যের পিঠে উৎসব

Loading... রাজ্য
Anandalok Mission : পাঁচ টাকা মূল্যের পিঠে উৎসব
#News #Breaking News #Anandalok Mission #North 24 Parganas

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বেশ কয়েক বছর ধরেই আনন্দলোক মিশন (Anandalok Mission) সকলের জন্য এই উৎসবের আয়োজন করে আসছে। আনন্দলোক মিশনের মূল লক্ষ মানুষের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানো। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুর মাঝের পাড়ায় আনন্দলোক মিশনের উদ্যোগে পাঁচ টাকা মূল্যের পিঠে উৎসব।

{link}

আনন্দলোক মিশনের কর্ণধর ও উদ্যোক্তা যোগী স্ত্রীজ্ঞান, ১৯৮৯ সালে নিজের অর্থে ইছামতি নদীর পাড়ে এক বিঘা জমির উপরে গড়ে তুলেছিলেন আনন্দলোক মিশন। এই মিশনের মূল ধারা হচ্ছে অন্তরঙ্গ ও বাহিরঙ্গ। অন্তরঙ্গ মনে বিভিন্ন প্রকার যোগব্যায় ধ্যান জ্ঞান শিক্ষা সংস্কৃতি সুস্থ পরিবেশে তৈরি করা, আর বাহিরঙ্গ মানে ধ্যান সাধনা মধ্য দিয়ে নিজেকে স্বনির্ভর হওয়া সেটা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

{link}

এখানে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা তারা নিজেরদের হাতে তৈরি করা পিঠে পুলি পাটিসাপটা সহ ভালো মিষ্টির স্বাদ দিচ্ছে আমজনতাকে। সকলেই সেই ৫টাকার পিঠে ও মিষ্টির খেয়ে খুবই খুশি। রীতিমতো সীমন্ত থেকে সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খাদ্য রসিক বাঙালিরা ভিড় জমাতে মেলা প্রাঙ্গণে আসছে। অদিতি বিশ্বাস ও জয়ন্ত ভট্টাচার্য বলেন, এক অন্য অনুভূতি এখানে পাঁচ টাকা মূল্যে মসলা পিঠে, পাটিসাপটা, রসবড়া, খোলার মুচিতে হাতে গরম বানানো কাচতে বড়া, দুধপুলি সহ হরেক রকমের পিঠে চেটেপুটে নিচ্ছি মনের আনন্দে। 

সর্বশেষ আপডেট: