Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! আজও দুর্যোগপূর্ণ অবস্থায় দিন কাটবে?

Loading... রাজ্য
Weather Update: দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! আজও দুর্যোগপূর্ণ অবস্থায় দিন কাটবে?
#South Bengal News #Weather News #West Bengal Weather #Bengali News #Weather Forecast #সংবাদ #আবহাওয়া খবর #দক্ষিণবঙ্গ #বৃষ্টি খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত দু'দিনের মতো আজও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সকাল থেকে বেশ ঝকঝকে আকাশ। সম্পূর্ণ বাসন্তিক মনোরম পরিবেশ। আজও রাজ্যজুড়ে একাধিক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

{link}

  আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার কিছু জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়াও বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে শহরের আকাশে মেঘের আনাগোনা বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে।

{link}

উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশ কিছু জেলায় আজ আবহাওয়া আরও বেশি সক্রিয় থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের এক বা একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ আপডেট: