Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

TMC : ভোট গণনার পরেই খুন তৃণমূলের প্রাক্তন সদস্য

Loading... রাজ্য
TMC : ভোট গণনার পরেই খুন তৃণমূলের প্রাক্তন সদস্য
#News #Breaking News #TMC #CM #Mamata Banerjee #Abhishek Banerjee #Sonarpur #Prasenjit Saha #Former TMC Candidates #Murder #Police #Hospital #investigation #Vote #Voter #Election #Election 2024 #Lok Sa

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ভোট গণনার পরেই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ ২ নম্বর গ্রাম। মৃতের নাম প্রসেনজিৎ সাহা ।পুলিশ সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন প্রসেনজিৎ।

{link}

দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ।লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হয় বলে অভিযোগ।বাড়ির অদূরে রাস্তার ধারে তাঁর উপর হামলা চালায় কয়েকজন। মাথায় কোদালের বাঁটা দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। মাটিতেই লুটিয়ে পড়েন প্রসেনজিৎ। খানিকক্ষণ পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে এক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

{link}

সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় উত্তেজনায় ঘটনার তদন্তে পুলিশ।তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে  টিকিট পাননি তিনি। যদিও তৃণমুলেই ছিলেন। বর্তমান ক্ষমতা গোষ্ঠীর লোক তাকে খুন করেছে বলে অভিযোগ।কারা তৃণমূল নেতার উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ আপডেট: